1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পুলিশ সুপারের নির্দেশনায় নরসিংদীতে মাদকবিরোধী অভিযান, আটক ২”পত্রিকা একুশে : নরসিংদী জেলা পুলিশ সুপার

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মো আবদুল্লাহ আল ফারুকের নির্দেশনায় জেলাজুড়ে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা, ১ হাজার ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে ২০২৬) নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিবপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ১……..
গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত আনুমানিক ৪টার দিকে শিবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শিবপুর থানার চন্দনদিয়া মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রিপন ভূঁইয়াকে আটক করা হয়।তিনি মৃত হযরত আলীর ছেলে।
পরে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শহর পুলিশ ফাঁড়ির অভিযানে নারী আটক……
অপরদিকে, নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক কুমার দাসের নেতৃত্বে ফাঁড়ির একটি চৌকস দল পৃথক অভিযান পরিচালনা করে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।
আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় নরসিংদীকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ দুলাল মিয়া, নির্বাহী সদস্য: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি. জে এস.এস স্টাফ রিপোর্টার :জাতীয় পত্রিকার একুশে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park