1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পূর্ব চরমটুয়া ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের দাবি।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

তানভীর হোসাইন
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে কিছু অভিযোগ প্রচারিত হচ্ছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট পক্ষ।

চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন । সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলোকে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ নেই বলেও দাবি করা হয়।

অন্যদিকে অতীতে বিভিন্ন ঘটনায় তার নাম উল্লেখ করে অভিযোগ উঠলেও, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন বা তদন্তের বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে । ফলে বিষয়গুলো যাচাই ছাড়া প্রচার না করার জন্য সংশ্লিষ্ট মহল থেকে অনুরোধ জানানো হয়েছে।

চেয়ারম্যান ফয়সাল বারী চৌধুরী বলেন, সাধারণ জনগণকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।

এলাকাবাসীর একটি অংশের দাবি, ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকায় একটি গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে।
তবে এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park