1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

পূর্ব রাজাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করলেন সাংবাদিক গাজী আব্দুল আলীম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১১১ বার পঠিত

সুরাইয়া আক্তার ইশিতা,নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের ন্যায় রাজধানীতেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আজ অনুষ্ঠিত হয় মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা।
রাজধানীর পূর্ব রাজাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন একুশে নিউজের স্টাফ রিপোর্টার ও সুন্দরবন সাহিত্য পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুল আলীম।
সকালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও পরবর্তীতে আবহাওয়া অনুকূলে চলে আসে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের নামাজ সম্পন্ন হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নামাজ শেষে ধর্মীয় বিধান অনুযায়ী কোরবানির পশু জবাই করা হয়। পরে স্থানীয় অসহায়, দুস্থ ও গরিব মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। পাশাপাশি আত্মীয়-স্বজনদের কাছেও কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়।
গাজী আব্দুল আলীম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ঈদের সকল কার্যক্রম সম্পন্ন হওয়ায় তিনি মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ।
এ সময় তিনি একুশে নিউজের সম্পাদকমণ্ডলী, সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ঈদ মোবারক ও শুভেচ্ছা জানান। পাশাপাশি একুশে নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশবাসীকে নিয়মিত একুশে নিউজ পড়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park