1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে নিরলস কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ভিপি নূর

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত

গাজী আঃ আলীম,নিজস্ব প্রতিবেদক |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর (ভিপি নূর)বলেছেন,প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
শনিবার(১৪ মার্চ)বিকেলে রাজধানীর রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদ(জিওপি)আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জনবান্ধব কর্মসূচি ও আগামীর অঙ্গীকার
প্রতিমন্ত্রী ভিপি নূর বলেন,”জননেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার জনবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে।ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ এবং ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতার চেক প্রদানের মাধ্যমে সরকার তার সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।”জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি চারণ করে তিনি আরও বলেন,”ফ্যাসিবাদের বিরুদ্ধে বাড্ডা-রামপুরা এলাকার সর্বস্তরের মানুষের প্রতিরোধ ছিল অবিস্মরণীয়।সেই আন্দোলনের ফলেই দেশ আজ স্বৈরাচারমুক্ত।আগামীর বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে,সেজন্য রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ক্ষমতা পেয়ে আমরা যেন মানুষের ওপর জুলুম না করি,সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।”
সাভারে মনিরুল ইসলাম মাসুমের বক্তব্য,একই দিনে সাভার প্রেসক্লাব সংলগ্ন মাঠে আয়োজিত অপর এক ইফতার মাহফিলে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম বলেন,”কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে প্রতিটি সংকটে প্রবাসীরা ভিপি নূর ও গণঅধিকার পরিষদের পাশে ছিলেন।আমাদের নেতা তাদের সেই অবদান ভোলেননি।প্রবাসীদের কল্যাণে এই মন্ত্রণালয় এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
রামপুরার অনুষ্ঠানে উপস্থিতিবৃন্দ,ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে রামপুরার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। তিনি বলেন,”জুলাই সনদ বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
আবু হানিফ,উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক।নুরে এরশাদ সিদ্দিকী,শহিদুল ইসলাম ফাহিম,মাহফুজুর রহমান খান ও রবিউল ইসলাম, উচ্চতর পরিষদের সদস্যবৃন্দ।
ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিমের প্রধান বক্তৃতায় এবং সিনিয়র সহ-সভাপতি রকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সহ-সভাপতি রেজানুল হক শাওন,আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো.ইমরান,ফারজানা কিবরিয়া,আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব,সাংগঠনিক সম্পাদক সবুজ,যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নূর এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজ প্রমুখ।
ইফতারের আগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park