1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

প্রেসক্লাব গোপালগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোঃ বরকত মোল্লা পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের ৷ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীওসাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম মোল্লা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park