1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

ফরিদপুর পুলিশ হাসপাতালে আধুনিক প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ বার পঠিত

রাজিব আহমেদ (রাজু) ব্যুরোচিফ ফরিদপুর :
ফরিদপুরে পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফরিদপুর পুলিশ হাসপাতালে নতুন প্যাথলজি বিভাগের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলা পুলিশের আয়োজনে এবং ফরিদপুর জেলা পুলিশ-এর উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যাথলজি বিভাগের উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ফরিদপুর জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্য ও তাদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই নতুন প্যাথলজি বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ জনবলের সমন্বয়ে বিভাগটি স্বাস্থ্যসেবায় একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও বলেন, এই বিভাগের মাধ্যমে এখন থেকে দ্রুত, নির্ভুল ও আধুনিক পদ্ধতিতে বিভিন্ন রোগ নির্ণয় সম্ভব হবে। এতে পুলিশ সদস্যদের বাইরে গিয়ে পরীক্ষা করানোর ঝামেলা কমবে, সময় সাশ্রয় হবে এবং উন্নত চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
নতুন এই প্যাথলজি বিভাগ চালুর মাধ্যমে ফরিদপুর পুলিশ হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park