1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

ফরিদপুর ভাঙায় গুলি ছোঁড়া সেই হামিদুল গ্রেপ্তার, বাথরুম থেকে পিস্তল উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ ফয়সাল কবির(জাকির)
ফরিদপুরের ভাঙায় ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে গাড়ি পার্কিং নিয়ে তর্কের জেরে পথচারীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় প্রধান আসামি মো: হামিদুল গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা এক নারী সঙ্গীকেও হেফাজতে নেওয়া হয়েছে। পরে গ্রেপ্তারকৃত হামিদুল-এর দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত বাথরুম থেকে ঘটনায় ব্যবহৃত একটি .২২ বোরের রিভলবার উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা থানা সংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় একটি খয়েরি রঙের প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭) এসে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বাকবিতণ্ডায় জড়ায় আসামি। তর্কের একপর্যায়ে গাড়িতে বসে থাকা অবস্থায় হামিদুল গাজী তার কাছে থাকা রিভলবার দিয়ে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে খবর প্রচারিত হয়।

ঘটনার পর পুলিশ অনুসন্ধানে নেমে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে। অভিযুক্ত হামিদুল গাজী মুন্সীগঞ্জের লৌহজং থানার গোয়ালী মান্দ্রা গ্রামের মো: মোতালেব গাজীর ছেলে। তার সঙ্গে থাকা নারী সঙ্গীর নাম শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনি (২৬)।

পরবর্তীতে এ ঘটনায় এসআই (নি:) প্রশান্ত কুমার মণ্ডল বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় অস্ত্র আইন ও পেনাল কোডে মামলা (মামলা নং-০৬) দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই (নি:) মোহাম্মদ মিজানুর রহমানকে।

এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর ঢাকা র‍্যাব-১ এর সহায়তায় ভাঙ্গা থানা পুলিশ ঢাকার বনানী এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। একই সাথে তার সঙ্গে থাকা নারী সঙ্গী শিমু আক্তার তিশাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী স্বীকার করে যে, ঘটনার দিন ব্যবহৃত অস্ত্রটি সে মুন্সীগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রেখেছে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করে অভিযুক্তের দেখানো মতে তার নিজ বাড়ির বাথরুম থেকে .২২ বোরের রিভলবারটি জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও অন্যান্য অপরাধে মোট ৯টি মামলা রয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park