1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত

​স্টাফ রিপোর্টার
মোঃ মোনাহার মিয়া

​জামালপুরের বকশিগঞ্জে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
​পরবর্তীতে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন:
​জাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক, বকশিগঞ্জ উপজেলা বিএনপি
​আশিকুর রহমান তুলন, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল
​শহিদুল হক দুলাল, সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দল
​শেখ রহমত আলী, আহ্বায়ক, পৌর স্বেচ্ছাসেবক দল
​মিজানুর রহমান, সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দল
​এছাড়া র‍্যালিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park