1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

বকশিগঞ্জে মরহুম উজির আলী আকন্দ পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।।।

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশিগঞ্জে অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে মরহুম উজির আলী আকন্দ পরিবার। ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার পৌর শহরের আকন্দ বাড়ির সন্তান এডভোকেট মোঃ সোহেল রানা আকন্দ-এর সৌজন্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
​মঙ্গলবার দুপুরে আকন্দ বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদের বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন:
​মোঃ মাইনুল ইসলাম লাবলু আকন্দ
এডভোকেট মোঃ সোহেব আকন্দ
​মোঃ সাইফুল ইসলাম সোহাগ আকন্দ
​মোঃ শাহ পরান আকন্দ সিনিয়র সাংবাদিক শাহিন আল আমিন দৈনিক ইত্তেফাক সাংবাদিক আব্দুর রাজ্জাক সাংবাদিক মোহাম্মদ তাহের সাংবাদিক মো মোনাহার মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এডভোকেট মোঃ সোহেল রানা আকন্দ বলেন,
​”দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদের এই আনন্দ যেন সবার মনে সমানভাবে থাকে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এমন আয়োজন করতে পেরে আমি আনন্দিত। আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেন সবসময় এলাকার মানুষের পাশে থাকতে পারি এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে পারি।”
​তিনি আরও জানান, আগামীতে আরও বড় পরিসরে সাধারণ মানুষের জন্য এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তার।
​মরহুম উজির আলী আকন্দ পরিবারের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা মনে করেন, এমন ভ্রাতৃত্ববোধ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park