1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত, নারীকে জরিমানা।।

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।

​বকশীগঞ্জ (জামালপুর) সোমবার, ১১ মে, ২০২৬
​জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে পেট্রল মজুত করে বেশি মূল্যে বিক্রির অভিযোগে রোজিনা আক্তার (৪০) নামে এক নারীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​সোমবার (১১ মে) বিকেলে উপজেলার তিনানী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রোজিনা আক্তার ওই এলাকার স্থানীয় আইয়ুব মন্ডলের স্ত্রী।
​স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তিনানী পাড়া এলাকায় অবস্থিত পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনের পাশেই রোজিনা আক্তারের বাড়ি। তিনি দীর্ঘ দিন ধরে তার নিজ বাড়িতে অবৈধভাবে পেট্রল মজুত করে আসছিলেন এবং সাধারণ মানুষের কাছে তা অতিরিক্ত দামে বিক্রি করতেন।
​গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ মজুতের সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
​অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কারসাজির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।।
বাজার নিয়ন্ত্রণে এবং এ ধরনের অবৈধ মজুত রোধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park