1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বকশীগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ‘পাবলিক টয়লেট এর সাইনবোর্ড।।।

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পঠিত


মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।

বকশীগঞ্জ (জামালপুর) | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
​জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের একটি কার্যালয় দখল করে সেটিকে ‘পাবলিক টয়লেট’ ঘোষণা করেছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অগ্নিসংযোগের পর এই ব্যতিক্রমী প্রতিবাদ জানানো হয়।
​২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার সকালে বগারচর ইউনিয়নের ওই কার্যালয়ে সমবেত হন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেন।
​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আইয়ুব আলী, তাঁতীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহ নিয়াতসহ অন্যান্যরা।
​আওয়ামী লীগ নেতা-কর্মীদের এই কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
​গণঅধিকার পরিষদের অভিযান ও অগ্নিসংযোগ
​আওয়ামী লীগের এই তৎপরতার প্রতিবাদে বিকেলে বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বগারচর আওয়ামী লীগ অফিসের সামনে পৌঁছালে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সেখানে অগ্নিসংযোগ করেন।
​বিক্ষোভকারীরা অফিসের সামনে থেকে আওয়ামী লীগের সাইনবোর্ড, অপসারণ করেন। এরপর তারা কার্যালয়টিকে ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা দিয়ে একটি নতুন সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
​শাহরিয়ার সুমন (সভাপতি, বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ) বলেন:
“নিষিদ্ধ ও গণবিরোধী কার্যক্রমের সাথে জড়িত কোনো দলের আস্ফালন এই মাটিতে বরদাশত করা হবে না। জনরোষের প্রতিফলন হিসেবেই আমরা এই অফিসকে পাবলিক টয়লেট ঘোষণা করেছি।।।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park