1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার।।
১৭/০২/২০২৬ ইং রোজ মঙ্গলবার
জামালপুরের বকশীগঞ্জে জমি দখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। আজ মঙ্গলবার দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে ভুক্তভোগী ইদ্রিস আলীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইদ্রিস আলীর স্ত্রী সখিনা আক্তার জোসনা এবং তার মেয়ে জান্নাতুল ফেরদৌসী ইভা।
​অভিযোগ করে বলেন, স্থানীয় মতিউর, ধলাবাবু ও কাশেম গং দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। শুধু জমি দখলই নয়, প্রতিপক্ষরা বর্তমানে তাদের পরিবারকে প্রকাশ্য দিবালোকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। পূর্ব শত্রুতার জের ধরে অব্যাহত হুমকির মুখে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
​ভুক্তভোগী পরিবারটি জানায়, এ ঘটনায় ইদ্রিস আলীর ছেলে জুবাঈদ হাসান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়েরের পর থেকে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
​”আমরা আমাদের নিজেদের জমিতে শান্তিতে থাকতে পারছি না। তারা যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।” — সখিনা আক্তার জোসনা
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারটি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park