1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বকশীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান: ৩ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ ও ধ্বংস, জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০৯ বার পঠিত

মোঃ মোনাহার মিয়া
স্টাফ রিপোর্টার্।।
​তারিখ: ০৬ মে, ২০২৬
​জামালপুরের বকশীগঞ্জ পৌরসভাধীন মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নকল লেভেল উদ্ধার করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে পরিচালিত এই অভিযানে ১৩ কেইস অবৈধ মালামাল জব্দসহ এক ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে।
​গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পৌরসভার মোদক পাড়া গ্রামের শ্রী উত্তম কুমার মোদকের নিজ বসত বাড়িতে এই ঝটিকা অভিযান চালানো হয়। জামালপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
​অভিযান চলাকালে উত্তম কুমারের ঘর থেকে বিপুল পরিমাণ নকল সিটি সিগারেট এবং গ্যাস ব্ল্যাক সিগারেটের নকল লেভেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০০,০০০ (তিন লক্ষ) টাকা।
​উপস্থিত ব্যক্তিবর্গ ও দণ্ড
​অভিযান চলাকালে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই নকল মালামাল রাখার অপরাধে শ্রী উত্তম কুমার মোদককে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
​পরবর্তীতে উদ্ধারকৃত সিগারেট ও নকল লেভেলসমূহ উত্তম কুমারের বাড়ির পূর্ব পাশে খোলা জায়গায় জনসমক্ষে ধ্বংস করা হয়।
​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে এবং সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে যারা নকল পণ্য বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাটিতে এ ধরণের জালিয়াতি রোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park