1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

বকশীগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের চেক বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার মামুন মিয়া :

জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ জন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর মাঝে প্রত্যেককে ৭ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয় ।

চেক প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, শিক্ষক অনুপ কুমার সেনসহ স্থানীয় ব্যবসায়ীরা।

উল্লেখ্য যে, গত ৩০ আগস্ট রোববার দিবাগত রাতে বকশীগঞ্জ পৌর শহরের কেন্দ্রিয় মসজিদের পাশে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৮ টি দোকান পুড়ে যায়। এতে করে প্রায় অর্ধকোটি টাকা মতো ক্ষয়ক্ষতি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park