1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় নিখোঁজের দুই দিন পর রেজাউল হাওলাদার (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় নিখোঁজের দুই দিন পর রেজাউল হাওলাদার (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার
এস এম নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার গৌরনদী বরিশাল বরিশাল
করেছে পুলিশ। রবিবার (৭ জুন) সকালে বাড়ির পাশের একটি নির্জন ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
নিহত রেজাউল হাওলাদার উপজেলার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) দুপুরে রেজাউল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার সকাল ৭টার দিকে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন তার পুকুর সংলগ্ন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে গ্রামপুলিশকে অবহিত করেন। পরে গ্রামপুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে খবর দেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে ঘটনাস্থলের পাশ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ। এ কারণে মৃত্যুর ঘটনাটি ঘিরে এলাকায় নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park