
স্টাফ রিপোর্টার:সালমা
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পঞ্চম বছর অতিক্রম করে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে ‘দৈনিক নরসিংদীর নব কণ্ঠ’। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নরসিংদী সদর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে জমকালো আয়োজনে পত্রিকাটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবু নিবারণ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার ও ছাত্রদলের সাবেক জেলা সভাপতি মাসাদুল হায়াত ভূইয়া, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়-এর ডেপুটি রেজিস্ট্রার নূরুল নবী ভূইয়া শ্যামল, দৈনিক মুক্তচিন্তার সম্পাদক জয়নাল আবেদীন এবং সাংবাদিক রমজান আলী প্রমাণিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া টিভির জেলা প্রতিনিধি ও সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল, জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি ওবায়দুল ইসলাম, জে এ টেলিভিশনের ক্রাইম রিপোর্টার আর এ লায়ন সরকার, সাপ্তাহিক নরসিংদীর সংবাদের নুরুজ্জামান পিটু, নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা সালমা, জেলা ক্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এবং জুলাই যোদ্ধা ইউসুফ ভূঁইয়া। অনুষ্ঠানে নরসিংদী সদর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যবৃন্দ, জেলায় কর্মরত নারী সাংবাদিক ও তরুণ কনটেন্ট ক্রিয়েটররাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আঞ্চলিক পত্রিকা একটি অঞ্চলের দর্পণ। ‘দৈনিক নরসিংদীর নব কণ্ঠ’ গত ছয় বছর ধরে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র সাহসিকতার সঙ্গে তুলে ধরছে। তারা ভবিষ্যতেও বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাঠকের আস্থা ও ভালোবাসাই আমাদের পথচলার মূল শক্তি। আমরা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন থেকে গণমানুষের কথা তুলে ধরব।”
শেষে পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।