
মোঃ আব্দুর রাজ্জাক।
বিশেষ প্রতিনিধ,
বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাভুক্ত ৫২৭২ জন এ আই টেকনিশিয়ান বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নে কর্মরত রয়েছে। ১৯৯৭ সাল থেকে প্রাণি সম্পদের জাত উন্নয়নের জন্য বিনা বেতনে কৃত্রিম প্রজনন কাজ করে আসছে। তাহারা প্রতিবছরের কোটি কোটি টাকার রাজস্ব জমা দিয়ে আসছে। অধিদপ্তরের সকল কর্মকর্তা এক বাক্যে স্বীকার করেন যে এ আই টেকনিশিয়ানিই হল প্রাণিসম্পদের মূল হাতিয়ার অথচ তাদের কোন মূল্যায়ন নেই। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি আজাদ হোসেন বলেন, সারা বাংলাদেশে ৫২৭২ জনএ আই টেকনিশিয়ান পর্যায়ক্রমে আউটসোর্সিং এ নিয়োগ দেওয়ার কথা থাকলেও সেই নিয়োগ এখন বাতিলের পথে। আজাদ হোসেন আরোও বলেন আমাদের কোন ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা কাজে ফিরে যাবো না। আমরা বাধ্য হয়ে এরকম কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।ইতিপূর্বে অনেকবার কর্মসূচি দিলেও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের বাণীতে তা স্থগিত করা হয়েছে। তিনি আরোও বলেন, জীবন জীবিকার তাগিদে সবাইকে নিজের স্বার্থে নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে।