1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বাগেরহাটে জুয়া ও মাদক নির্মূলে কঠোর বার্তা: আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

পথিক কবি,নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটে জুয়া ও মাদক নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সকল উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) এবং বাগেরহাট মডেল থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রায় বিশজন সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জুয়া ও মাদক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। তিনি বলেন, সমাজ থেকে এসব অপরাধ নির্মূল করতে সমন্বিত উদ্যোগ জরুরি।
এ সময় সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসতে হবে।
সভায় উপস্থিত সকলের প্রতি নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক অল্প সময়ের মধ্যেই জুয়া ও মাদকের মতো সামাজিক ব্যাধির মূল উৎপাটনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের বাগেরহাট জেলা সংবাদদাতা বাবুল সরদার এবং একুশে নিউজের নিজস্ব প্রতিবেদক পথিক কবি। তারা জুয়া ও মাদকবিরোধী অভিযানে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এবং প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park