1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বাগেরহাটে নেশার বিস্তার: যুব সমাজ ধ্বংসের মুখে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২০ বার পঠিত

পথিক কবি,নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা জুড়ে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে মাদকদ্রব্যের অবাধ ক্রয়-বিক্রয়। বিশেষ করে মোল্লাহাট, চিতলমারী এবং সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় গাঁজা, মদ, ইয়াবা ও ফেনসিডিলের মতো মাদক সহজলভ্য হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। এতে করে এলাকার যুব সমাজ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন বাড়ির ভেতরেও গোপনে মাদক বিক্রি চলছে। কোনো কোনো ক্ষেত্রে নারীরাও এসব অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গাঁজা ও ভাঙ যেন এখন অনেক এলাকায় “মামুলি বিষয়” হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ইয়াবা ও ফেনসিডিলও যে কোনো সময় সংগ্রহ করা যাচ্ছে বলে জানান এলাকাবাসী।
সচেতন মহলের অভিযোগ, মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজের মাতুব্বর এবং প্রশাসনের কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। ফলে যুব সমাজ ধীরে ধীরে নেশার অন্ধকারে তলিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ এর স্থানীয় কর্মকর্তারা দাবি করেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং নতুন নতুন কৌশল গ্রহণ করা হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, অল্প সময়ের মধ্যেই বাগেরহাটকে মাদকমুক্ত করা সম্ভব হবে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক সাধারণ মানুষ মনে করেন, প্রশাসন আন্তরিক হলে খুব দ্রুতই মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হলেও পরবর্তীতে টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
সচেতন নাগরিকদের দাবি, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ও নিরপেক্ষ অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park