
মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট সদর উপজেলার বেশরগাতী গ্রামে লতিফ মাস্টার ফাউন্ডেশন তার বহুমুখী উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক সিপিএ রফিকুল ইসলাম জগলু এবং সরকারের সাবেক সচিব ডক্টর ফরিদুল ইসলাম বাবলু-এর নিরলস প্রচেষ্টায় এই ফাউন্ডেশনটি এখন বাগেরহাটের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
স্বাস্থ্যসেবায় নতুন মাইলফলক:
ফাউন্ডেশনের অন্যতম প্রধান কার্যক্রম হলো প্রতি শনিবার বেশরগাতী চত্বরে আয়োজিত ফ্রী চিকিৎসা কেন্দ্র।এখানে নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ প্রদান করা হয়।সম্প্রতি ফাউন্ডেশনটি একদিনে প্রায় ১৫০০ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে এক অনন্য রেকর্ড গড়েছে।
শিক্ষা ও কারিগরি উন্নয়ন:
কারিগরি শিক্ষায় বেকার যুবকদের দক্ষ করে তুলতে ফাউন্ডেশনটি গড়ে তুলেছে বেশরগাতী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (BeSTI) । সম্প্রতি এই ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের নিয়মিত সম্মাননা এবং মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় (যেমন: মেডিকেল কলেজে ভর্তি) আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
অন্যান্য সামাজিক উদ্যোগ:
শীতবস্ত্র বিতরণ:শীত মৌসুমে প্রতি বছর কয়েক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়।
পরিবেশ সংরক্ষণ:জেলার বিভিন্ন এলাকায় ৪০টিরও বেশি স্থানে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে।
সাংস্কৃতিক কর্মকাণ্ড:স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে বর্ষবরণসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।বাগেরহাটের জেলা প্রশাসকসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ লতিফ মাস্টার ফাউন্ডেশনের এই কার্যক্রমকে’অন্যদের জন্য অনুকরণীয়’এবং’আদর্শ প্রতিষ্ঠান’হিসেবে উল্লেখ করেছেন ।