1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি

চকরিয়া উপজেলা প্রশাসন

কর্তৃক অবৈধ বালু
উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করা হলে অবৈধভাবে স্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন/ পরিবহনকারীগণ তাদের কৌশল পরিবর্তন করে বালু উত্তোলন এবং পরিবহনের জন্য সময় নির্ধারণ করেন মধ্যরাত থেকে সকাল নয়টা পর্যন্ত। এই সমস্ত অবৈধ বালু ব্যবসায়ীদের দমন করতে চকরিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাব শফিউল আলম অদ্য ১৭/৯/২৬ ইংরেজি তারিখে ভোর ৬ টার দিকে অভিযান শুরু করেন। উক্ত অভিযানে কৈয়ারবিল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের জনৈক ফোরকানের বালু মহল হতে একটি বালু বর্তি ডাম্পার পালানোর চেষ্টা কালে আটক করা হয়।তাৎক্ষ‌নিক খবর পেয়ে বালু ব্যবসায়ী এবং পরিবহনকারী ডাম্পার পালিয়ে গেলে অ‌ভিযা‌নের উদ্দে‌শ্যে ফাসিয়াখালি ইউনিয়নের দি‌কে যাওয়ার প‌থে কুমারী ছড়া হতে অ‌বৈধভা‌বে বালু ভর্তি দুটি ডাম্পার দ্রুত পালা‌নোকা‌লে আগে থে‌কে অ‌ভিযা‌নের জন্য অ‌পেক্ষমান ভু‌মি অ‌ফিস ও পু‌লিশ এবং আনসার সদস্যরা আটক করেন। পরবর্তীতে সাহারবিল ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড সাহপোড়া নামক স্থা‌নে বালু ব্যবসায়ী এর স্যালু মেশিন ধ্বংস করে নদীতে ডুবানো হয়। শাহারবিল ৭ নং ওয়ার্ড হতে ফেরার পথে চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড বাটাখালি ব্রি‌জের দক্ষিণে নদীতে বসানো ১ টি স্যালু মেশিন জব্দ এবং একটি স্যালু মেশিন ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়। এ সময় উপ‌স্থিত ছি‌লেন ইউনিয়ন ভু‌মি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর ,ফোর্সসহ পু‌লিশ কর্মকর্তা,আনসার সদস্যগন এবং ভু‌মি অ‌ফি‌সের বি‌ভিন্ন কর্মচারী ও কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park