1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফে কাজী আলাউদ্দীনের দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

শেখ মনিরুল ইসলাম, সাতক্ষীরা : বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় আশাশুনি গোনাকারকাটি পীর সাহেবের দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের আয়োজনে ০১ ডিসেম্বর সোমবার আসর নামাজ শেষে দরগা শরিফ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল ছোট, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি বজলুর রহমান, সদস্য সচিব আবু জাহিদ সোহাগ সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ এবং ইয়াতিম খানার শিক্ষার্থীরা।

এসময় কাজী আলাউদ্দীন বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের উন্নয়ন ও উৎপাদনের রূপকার, সুজলা-সুফলা বাংলাদেশ গড়ার রূপকারেবেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। তাঁর সুস্থতা কামনার জন্য আল্লাহর রাস্তায় জানের ছদকাহ হিসেবে আমরা এই হাফিজিয়াখানার এতিম বাচ্চাদের জন্য খাসি ছাগল কোরবানি করছি। মহান আল্লাহতালা মহান নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থতা দান করুন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানেরশীষের প্রার্থী কাজী আলাউদ্দীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park