
স্টাফ রিপোর্টার মোস্তাক আহমেদ বাপ্পি।
গত ৩ আগস্ট (সোমবার) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের এক শিক্ষার্থীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায়, জেলার বেহাল সড়ক ব্যবস্থা, অনিয়ন্ত্রিত ও অবৈধ ইজিবাইক এবং অটোরিকশার দৌরাত্ম্য, ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির প্রতিবাদ।
সমাবেশে বক্তব্য রাখেন,আতিকুর রহমান আপেল, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী, মুনায়েম কলেজের শিক্ষক মুফিজুল ইসলাম, ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ওমর ফারুক, কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সড়কে অবৈধ ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল, ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা এবং সড়কের বেহাল অবস্থার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অথচ কার্যকর পদক্ষেপের অভাবে সাধারণ মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তারা দ্রুত অবৈধ ইজিবাইক ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা, সড়ক সংস্কার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দুর্ঘটনা প্রতিরোধে স্থায়ী উদ্যোগ গ্রহণের দাবি জানান।
বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
এ সময় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা সমাবেশে অংশগ্রহণ করেন।