1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ব্লু স্টার হোটেল এন্ড রিসোর্ট পিএলসি’র বাণিজ্যিক কার্যক্রমের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

সুমাইয়া আক্তার ইশিতা, নিজস্ব প্রতিবেদক:
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্লু স্টার হোটেল এন্ড রিসোর্ট পিএলসি’র বাণিজ্যিক কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মহব্বত সাহেব এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন পরিচালক জনাব মোঃ রফিকুল ইসলাম সুজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক বাবু মলয় রায় চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সালাউদ্দিন জুয়েল।
বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা, বাণিজ্যিক সম্ভাবনা এবং উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ব্লু স্টার হোটেল এন্ড রিসোর্ট পিএলসি’র অগ্রযাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দেশের পর্যটন খাতে প্রতিষ্ঠানটির সম্ভাব্য ইতিবাচক অবদান তুলে ধরেন।
উদ্বোধনী এই আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো, যা সংশ্লিষ্ট সকলের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার করেছে।
আলোচনা শেষে ‘স্টার অ্যাচিভার’দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park