1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

বড়দিঘীর পাড়ে জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন ও সড়ক জনপদ বিভাগের যৌথ অভিযান।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পঠিত

মোঃ শাহাবুদ্দিন নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় জলাবদ্ধতা নিরসন, পানি প্রবাহ বৃদ্ধি এবং সরকারি খাল উদ্ধারকল্পে এক বিশাল যৌথ অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ ও খনন কার্যক্রম পরিচালিত হচ্ছে।মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের বিশেষ নির্দেশনায় এই জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা ও খাল দখলের কারণে বড়দিঘীর পাড় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল, যা সাধারণ মানুষের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। জনভোগান্তি দূর করতে এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে আজ সকাল থেকেই এক্সকাভেটর (ভেকু) দিয়ে অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।প্রশাসনের আহ্বান:অভিযান চলাকালীন প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এলাকার সচেতন নাগরিকসহ সংশ্লিষ্ট সকলকে নিজ উদ্যোগে খালের অবৈধ দখল ছেড়ে দিয়ে এবং পানি চলাচলের পথ উন্মুক্ত করে দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।জলাবদ্ধতামুক্ত হাটহাজারী গড়তে এই অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park