
ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের ৫২ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ও পদক প্রদান
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের ৫২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পদক প্রদান করা হয়েছে। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন করায় শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. মমতাজ খানম তাঁর ব্যক্তিগত উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের মাঝে পদক তুলে দেন।জানা গেছে, উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উর্ত্তীর্ণ হয়ে মোট ৫৩ জন শিক্ষার্থী মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। তাদের মেধা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং উৎসাহিত করতে এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান।এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন—ডা. মো. গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা ও আজীবন দাতা সদস্য, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল।
মো. আতিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
মাহবুব উল আলম বাবলু, সভাপতি, ভাঙ্গুড়া প্রেসক্লাব এবং সাবেক অধ্যাপক, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও তাদের উৎসাহিত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।