1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

ভূইয়াগাঁতী মহাসড়ক অটোরিকশা ভ্রাম্যমাণ দোকানের দখলে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

আব্দুল আজিজ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ রায়গঞ্জের ভূইয়াগাঁতী মহাসড়ক অটোরিকশা ভ্রাম্যমাণ দোকানের দখলে রয়েছে। ৯ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূইয়াগাঁতী আন্ডারপাসের নিমগাছী রাস্তার মোড়ে ও রায়গঞ্জ রাস্তার অভিমুখে গ্রামীণ ব্যাংক সংলগ্ন রাস্তায় অটোরিকশার দখলে থাকায় যানজট লেগে থাকে। ভূইয়াগাঁতী স্কুল থেকে নিমগাছীর রাস্তায় নিয়মিত ভ্রাম্যমাণ দোকানের দখলে থাকায় পথচারীদের চলাচল দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। দেখে মনে যেন অটোরিকশা ও সিএনজির গ্যারেজ ভাড়া দিয়েছে কোন প্রভাবশালী মহল। বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশের পর গত ৭ জুন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল এসপি সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করলেও কাজের কাজ কিছুই হয়নি বলছেন সচেতন মহল। সন্ধ্যার পর পুরো রাস্তা ফল সবজি মাছ চটপটি ফুচকা সহ বিভিন্ন দোকানের দখলে চলে যায় এই রাস্তা। সমস্যা থেকে পরিত্রাণ পেতে ভ্রাম্যমাণ দোকান ও অটোরিকশা এবং সিএনজির গ্যারেজ অন্যত্র সরিয়ে নেওয়া সহ পুলিশি টহল বাড়নোর জোড় দাবি করেছেন এলাকাবাসী। হাটিকুমরুল হাইওয়ে থানা ওসি ইসমাইল হোসেন বলেন, পুলিশ অভিযান পরিচালনা করার পর আবার তারা ফুটপাত ও মহাসড়ক দখল করে, যা যাত্রী ভোগান্তির অন্যতম কারণ,তবে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park