1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান ফকির, নিজস্ব প্রতিবেদক।

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাগেরহাটে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টায় বাগেরহাটের ঐতিহাসিক স্বাধীনতা উদ্যানে শুরু হয়ে অনুষ্ঠানটি রাত ৯টা পর্যন্ত চলমান থাকে।
অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর পর্যায়ক্রমে কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলোর মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ, শহীদদের আত্মত্যাগ ও বিজয়ের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম (বাবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ভাস্কর দেবনাথ বাপ্পি।
এছাড়াও উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান সিপিএ রফিকুল ইসলাম (জগলু) এবং বাগেরহাট শিল্প ও সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক জনাব ফারুকুজ্জামানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি আয়োজন করে বাগেরহাট শিল্প ও সাংস্কৃতিক সংস্থা। সার্বিক ব্যবস্থাপনায় ছিল লতিফ মাস্টার ফাউন্ডেশন, বাগেরহাট এবং সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বক্তারা তাদের বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এ ধরনের সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রম নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park