1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মহান শহীদ দিবসে প্রেসক্লাব গোপালগঞ্জের পুষ্পস্তবক অর্পণ

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জ–এর পক্ষ থেকে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার–এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহিদ মিনারে উপস্থিত হয়ে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, মহাসচিব শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ শিকদার।
এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী, মাই টিভির আরিফুল হক আরিফ, দেশ টিভির জাবেরুল ইসলাম বাঁধন, বিজয় টিভির বরকত মোল্লা, দৈনিক জনকণ্ঠের নিতিশ রায়, দেশকাল নিউজের মোঃ আবিদ হাসান মুছা, ভোরের বাণীর শিহাব উদ্দিন শিহাব,যুগকথার তানভীর ইসলাম, সাংবাদিক হাজী কাবিল মিয়া সহ একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মো: জুবায়ের হোসেন (সভাপতি) বলেন, ভাষা আন্দোলনের চেতনা বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। ১৯৫২ সালের শহীদদের আত্মত্যাগ জাতিকে দিয়েছে মাতৃভাষার মর্যাদা।
সেই চেতনা ধারণ করে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
শহিদ মিনার প্রাঙ্গণে এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের স্মরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park