1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মাদকদ্রব্য উদ্ধারে গাজীপুর জেলা পুলিশের তৃতীয় স্থান অর্জন

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে গাজীপুর জেলা পুলিশ। সারাদেশব্যাপী পরিচালিত অভিযানে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুর জেলা পুলিশ তৃতীয় স্থান অর্জন করেছে।
এ উপলক্ষে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের নিকট থেকে ক্রেস্ট ও প্রশংসাপত্র গ্রহণ করেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন।
গাজীপুর জেলা পুলিশের এই অর্জনে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে নিয়োজিত সকল সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মাননা ভবিষ্যতে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park