1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মানবিক দৃষ্টিতে গণমানুষের পাশে আব্দুল আউয়াল সরকার ৩৭ নং ওয়ার্ড

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোহাম্মদ রাজু আহমেদ :গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার এলাকায় এক মানবিক ও জনবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। কুনিয়া বড়বাড়ির সুপরিচিত সরকার পরিবারের সন্তান আব্দুল আউয়াল সরকার দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের দৈনন্দিন দুর্ভোগ লাঘবে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্থানীয়দের ভাষ্যমতে, যেকোনো বিপদ-আপদে কিংবা প্রয়োজনের মুহূর্তে মানুষের ডাকে সাড়া দিয়ে দ্রুত তাদের পাশে দাঁড়ান তিনি। মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবদান উল্লেখযোগ্য। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় সবসময় এগিয়ে আসেন এই সমাজসেবক।মানুষের ভালোবাসা ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চান আব্দুল আউয়াল সরকার। এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এভাবেই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তাদের পাশে থাকবেন।জলাবদ্ধতা নিরসনে ঝাঁপিয়ে পড়লেন আব্দুল আউয়াল সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সরকার। স্থানীয়দের দুর্ভোগ কমাতে তিনি সরাসরি মাঠে নেমে কাজ শুরু করেছেন। ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা জোরদার এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকাবাসীর ভোগান্তি লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এলাকাবাসী জানান, বৃষ্টি হলেই পানি জমে থাকা ছিল নিত্যদিনের সমস্যা। এতে করে স্কুলগামী শিক্ষার্থী, পথচারীসহ সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতো। এমন পরিস্থিতিতে আব্দুল আউয়াল সরকারের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি এনে দিয়েছে। মানুষের ডাকে সাড়া দিয়ে দ্রুত পাশে দাঁড়ানো এই জননেতা জানান, এলাকার যেকোনো সমস্যা সমাধানে তিনি সবসময় কাজ করে যেতে চান। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ভবিষ্যতে একটি টেকসই ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই তার লক্ষ্য। এলাকাবাসীর প্রত্যাশা, এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে তাদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park