1. admin@ekusheynews.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
85/26 S R B মামলা বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন নাছিম আহমেদ (ইকবাল) নরসিংদী শিবপুর উপজেলার সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত সাভারে ভোটকেন্দ্রের পোলিং এজেন্টদের সংবর্ধনা অনুষ্ঠিত মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণ রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সততা ও কর্মের মাধ্যমে একজন আদর্শ কর্মকর্তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম। গাইবান্ধায় অসহায় তিন ব্যক্তির মাঝে জেলা প্রশাসকের আর্থিক সহায়তার চেক বিতরণ ডোমারে ইউএনও বরাবরে জাতীয় সাংবাদিক সংস্থা’র কমিটির কাগজ হস্তান্তর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ

মালুমঘাটে চকরিয়া থানা পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

​মোঃ আবদুল করিম :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকায় এক মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​আজ ০৭ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫:৩০ ঘটিকায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আরিফুর রহমান। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি ও ডাকাতিসহ নানা ধরনের অপরাধ প্রতিরোধে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্পৃক্ততার ওপর বিশেষ জোর দেন। অপরাধ দমনে পুলিশ ও জনতার পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।

​চকরিয়া থানার অফিসার ইনচার্জ উপস্থিত সকলকে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি এলাকার যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহভাজন তথ্যাদি কালবিলম্ব না করে দ্রুত চকরিয়া থানা পুলিশকে জানানোর জন্য তিনি সর্বসাধারণের প্রতি অনুরোধ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park