1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

মিডিয়ার ভাইদের মহান দায়িত্ব বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করা- ফজলুল হক মিলন এমপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৫ বার পঠিত

মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন বলেছেন, অতীতের কোন ঘটনা, হিংসা বিদ্বেশ মনে রেখে প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি করব না। সমস্ত ভেদাবেদ ভূলে গিয়ে এক সাথে মিলে মিশে সুন্দর কালীগঞ্জ গড়ে তুলব। নির্বাচনের পূর্বে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করবো। আমার দায়িত্ব পালনে আমি চুল পরিমানও অবহেলা করবো না। তিনি মিডিয়ার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মহান দায়িত্ব আছে। আপনারা কোন ফেক নিউজ, সম্মানহানিকর নিউজ করবেন না। সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমি আপনাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিব। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে সোমবাজার ঈদগাঁহ মাঠে তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আকন্দ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, ফরিদ আহমেদ মৃধা, সদস্য আব্দুল বাসেদ বাচ্চু, কালীগঞ্জ শ্রমিক কলেজের সাবেক জিএস সাদেকুর রহমান কমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বিএনপি নেতা নাজমুল হাই মামুন, একেএম জাকির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান, জেলা যুবদলের সাবেক সদস্য মো. নয়ন হোসেন ভূইয়া, থানা যুব দলের যুগ্ম আহবায়ক মো. রেজাউল ইসলাম রানা, ইউনিয়ন যুবদল নেতা মো. তারিকুল ইসলাম, মো. তানভীর ইসলাম প্রিন্সসহ সর্বস্তরের প্রায় পাঁচ হাজারের অধিক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার, তার কনিষ্ট পুত্র আরাফাত রহমান (কোকো) র বিদেহী আত্নার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এমপি’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park