1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

মোড়েলগঞ্জে এক কোটি টাকা ব্যয়ে তিন খাল খনন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

পথিক কবি,নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলায় প্রায় ভরাট হয়ে যাওয়া তিনটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। প্রায় এক কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে যথাযথ আয়োজনের মধ্য দিয়ে।
গত শুক্রবার সকাল আনুমানিক ১০টায় বারইখালী খালের খনন কাজের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ/শরণখোলা)আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,বাগেরহাট জেলা জামায়াতের আমিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান,দীর্ঘদিন ধরে খালগুলো ভরাট হয়ে থাকায় এলাকায় পানি নিষ্কাশন,সেচব্যবস্থা এবং কৃষিকাজে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।খাল পুনঃখননের ফলে এসব সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।এতে করে স্থানীয় কৃষকরা উপকৃত হবেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলেও মনে করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন,সরকারের এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ জনসাধারণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি এ প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে সরকারের ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশা,খাল খনন কার্যক্রম দ্রুত সম্পন্ন হলে পানির সংকট নিরসনের পাশাপাশি কৃষি ও জীবিকাভিত্তিক নানা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park