1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

যশোরের উলশী জিয়া খাল নামে পূন: খনন উদ্বোধন করলেন মাননীয়  প্রধান মন্ত্রী তারেক রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

স্টফ রিপোর্টার শাকিল হোসেন

শার্শা উপজেলার উলসী খাল (জিয়ার খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭এপ্রিল২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দোয়া-মোনাজাতে অংশ নেন এবং প্রতিকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে খননকাজের সূচনা করেন। পাশাপাশি তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী নারীদের জন্য এলপিজি গ্যাস কার্ড প্রদান, ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করা, উলশী খালের ওপর নতুন সেতু নির্মাণ এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি ও দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং যশোর-১ আসনের সংসদ সদস্য আজীজুর রহমান। এ ছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সহস্রধিক জনসমাগম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park