
স্টাফ রিপোর্টার মোঃ সাজ্জাদ হোসেন
১৯ জুন ২০২৬
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি নতুন কালভার্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৯ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ (০৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কালভার্টটির ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য:
প্রকল্পের নাম: “গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া হতে শান্তির মোড় যাওয়ার রাস্তায় খালের উপর ৫.০০ মিটার দৈর্ঘ্যের কালভার্ট নির্মাণ।
অর্থ বছর: ২০২৫-২০২৬
কার্যাদেশ মূল্য: ২০,৮০,১২১.৯০ টাকা (বিশ লক্ষ আশি হাজার একশত একুশ টাকা নব্বই পয়সা)।
কাজ শুরুর তারিখ: ২৮ অক্টোবর ২০২৫ খ্রি.
কাজ শেষের তারিখ: ২৫ মে ২০২৬ খ্রি.
ঠিকাদারী প্রতিষ্ঠান: মেসার্স লিটন এন্টারপ্রাইজ, ঝুমঝুমপুর, যশোর।
উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই কালভার্টটি নির্মাণের ফলে তালবাড়িয়া ও শান্তির মোড় এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার অবসান ঘটবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।