1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

যশোরে নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন সাংবাদিক ও মানবাধিকার নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

মোঃ মামুন রাজা, নিজস্ব প্রতিনিধি:
যশোরে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন সাংবাদিক ও মানবাধিকার নেতৃবৃন্দ।
বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ঐক্য পরিষদের সভাপতি ও খুলনা বিভাগীয় পাঁচটি জাতীয় পত্রিকার সম্পাদক ডা. মাওলানা নাজমুল আহসান, সংগঠনের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান এবং দপ্তর সম্পাদক সুরাইয়া আক্তার ইশিতা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা সকাল ৯টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে।
কর্মশালায় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এর মধ্যে ছিল—নির্বাচন পর্যবেক্ষকদের করণীয় ও দায়িত্ব, ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, নির্বাচন সংক্রান্ত আইনগত কাঠামো এবং পর্যবেক্ষক হিসেবে নৈতিক দায়বদ্ধতা।
প্রশিক্ষণে উপস্থিত প্রশিক্ষকরা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখেন—সে বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও জনাব মোঃ জাকারিয়া। প্রশিক্ষণ পরিচালনা করেন জনাব মোঃ বোরহান উদ্দিন। যশোর ও খুলনা বিভাগের সকল আসন থেকে আগত পর্যবেক্ষকরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নাজমুল হাসান। এ সময় নির্বাচন সংক্রান্ত নানা তথ্য ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের জন্য দুই দফা নাস্তা ও দুপুরে লাঞ্চের ব্যবস্থাও করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষকদের দক্ষতা ও সচেতনতা আরও বৃদ্ধি পাবে, যা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park