1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

যুবলীগের ওয়ার্ড কমিটি থেকে আলমগীরের পদত্যাগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগ কমিটি থেকে পদত্যাগ করেছেন আলমগীর। তিনি ভেদভেদী মুসলিমপাড়ার বাসিন্দা এবং এম আলম ট্রেডার্সের স্বত্বাধিকারী।

জানা গেছে, গত ১ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ যুবলীগের দলীয় প্যাডে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে আলমগীরকে সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হলেও বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। পরদিন ২ আগস্ট ২০২৪ তারিখে তিনি বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে আলমগীর বলেন, কমিটি ঘোষণার আগে তার সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সম্মতি নেওয়া হয়নি। হঠাৎ করে নিজের নাম সভাপতি হিসেবে দেখতে পেয়ে তিনি বিস্মিত হন। তবে সে সময় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট আন্দোলন ও অস্থিরতার কারণে তিনি তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক পদত্যাগের সিদ্ধান্ত নিতে বা তা কার্যকর করতে পারেননি। পরবর্তীতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে তিনি স্বেচ্ছায় দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যুবলীগের রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park