1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে উত্তেজনা, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ সোহেল রানা
রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পুরো শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই কমিটির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে।
রোববার (৩ মে) সকাল ১১টার দিকে রাঙামাটি পৌরসভা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্প এলাকা অতিক্রম করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমবেত হয়। সেখানে তারা সমাবেশ করেন এবং পরে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষও বিপাকে পড়েন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নবঘোষিত কমিটিতে সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে বিবাহিত, অছাত্র এবং অপহরণ ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। তারা দাবি করেন, এ ধরনের ব্যক্তিদের অন্তর্ভুক্তি ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং তৃণমূলের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, “এই কমিটি কোনোভাবেই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের প্রতিনিধিত্ব করে না। অবিলম্বে এই কমিটি বাতিল করে স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।” দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—“টাকা লাগলে টাকা নে, নাসির তুই নতুন কমিটি দে”, চাঁদা লাগলে চাঁদা নে নাসির তুই নতুন কমিটি দেয় এবং “আইফোন লাগলে আইফোন নে, নাসির তুই নতুন কমিটি দে”— যা কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে কোনো বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে আনা হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনদুর্ভোগ এড়াতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park