1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাঙ্গামাটিতে দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটি: আজ ০২ ডিসেম্বর ২০২৫, সকাল ১১ টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তীতে অবস্থিত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আঞ্চলিক কার্যালয়ে অর্ধশতাধিক দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী (রাঙ্গামাটি সদর জোন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ একরামুল রাহাত, পিএসসি। তিনি শীতার্ত অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সেনাবাহিনীর মানবিক ভূমিকার ধারাবাহিকতার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জনাব রনদীর চক্রবর্তী, প্রধান পুরোহিত, শ্রী শ্রী রক্ষা কালি মন্দির, জনাব নির্মল চক্রবর্তী, সভাপতি, রাঙ্গামাটি পুরোহিত কল্যাণ কমিটি, জনাব বাবলা মিত্র, সাধারণ সম্পাদক, শ্রী শ্রী কৈবল্যকুন্জ (রামঠাকুর) মন্দির, জনাব পরিমাল মণ্ডল, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি, জনাব অনিক মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, রাঙ্গামাটি, এছাড়াও সনাতন ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ এবং এলাকার ৬৫–৭০ জন হিন্দু ধর্মাবলম্বী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শীতের শুরুতে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম দুঃস্থ পুরোহিত ও সেবাইতদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সম্প্রীতির বার্তা আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park