1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাঙ্গামাটির উলুছড়ায় ‘মার্গ’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রাঙ্গামাটির সদর উপজেলার উলুছড়া গ্রামে ধর্মীয় ও মানবিক সংগঠন ‘মার্গ’ (Marga)-এর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং শিশুদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) উলুছড়া ছাবা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ মানবিক কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় ফদাংতাং বৌদ্ধ শিশু সদনের ৫০ জন অনাথ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং উলুছড়া গ্রামের ৩০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
সকালে বুদ্ধ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ধর্মীয় রীতি অনুযায়ী অষ্টপরিষ্কার দান ও সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মঙ্গলাচরণ পাঠ করেন ক্ষান্তিপাল শ্রামন। স্বাগত বক্তব্যে অর্ক বড়ুয়া সংগঠনের উদ্দেশ্য ও মানবিক কার্যক্রম তুলে ধরেন। মার্গ-এর প্রতিষ্ঠাতা অনি বড়ুয়া সংগঠনের পরিচিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে বলেন, “মার্গ সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
এসময় অনুষ্ঠানের সফলতা কামনা করে বক্তব্য রাখেন নন্দিতা বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন দেবাশীষ কুমার বড়ুয়া। সমাপনী বক্তব্যে ফদাংতাং বৌদ্ধ শিশু সদনের সভাপতি আনন্দ মোহন কার্বারী মার্গ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই দুর্গম এলাকার শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ।”
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন শাওন বড়ুয়া। অনুষ্ঠান শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মার্গ-এর সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং আনন্দ বিনিময় করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও দেশের পিছিয়ে পড়া ও দুর্গম জনপদগুলোতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park