1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রাঙ্গামাটি বনরূপা বাজারে ‘পকেটস্থ’ আইন উল্টো পথে ট্রাক, যানজটে অতিষ্ঠ জনজীবন

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র বনরূপা বাজার। প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর এই এলাকায় সাধারণ মানুষের নিত্যদিনের প্রধান দুর্ভোগ এখন ভয়াবহ যানজট। তবে এই যানজট কোনো স্বাভাবিক কারণেই নয়—বরং এক শ্রেণির পরিবহন মালিকের স্বেচ্ছাচারিতা এবং প্রশাসনের রহস্যজনক নীরবতাই এর মূল কারণ বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকালবেলায় অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ ক্রেতাদের ভিড়ে যখন বনরূপা বাজার এলাকা সবচেয়ে ব্যস্ত হয়ে ওঠে, ঠিক সেই সময়েই বড় বড় ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তার উল্টো দিকে (রং সাইড) দাঁড়িয়ে নির্বিঘ্নে মালামাল নামাতে থাকে। এসব যানবাহন রাস্তার অর্ধেকের বেশি জায়গা দখল করে রাখায় মুহূর্তেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

সরু পাহাড়ি সড়কে একটি মাত্র ট্রাক উল্টো পথে দাঁড়িয়ে থাকলেই দুই পাশের যান চলাচল সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যানবাহন ও পথচারীদের।

স্থানীয় পথচারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, এই অনিয়ম এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। অথচ ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট বা পুলিশ সদস্যদের কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। অভিযোগ জানাতে গেলে অনেক সময় তারা এড়িয়ে যান কিংবা মন্তব্য করতেও অনীহা প্রকাশ করেন। এতে সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন তীব্রতর হচ্ছে।

এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন,“সকালবেলা সময়মতো অফিস বা স্কুলে পৌঁছানোই সবচেয়ে বড় যুদ্ধ। মাঝরাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকে, কিন্তু দেখার যেন কেউ নেই। আমরা সাধারণ মানুষ বিচার চাইব কার কাছে?”

এই অনিয়মের উৎস অনুসন্ধানে ‘বান্দরবান–রাঙ্গামাটি ট্রান্সপোর্ট’-এর এক ম্যানেজারের সঙ্গে কথা বললে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। উল্টো পথে গাড়ি রেখে মাল নামানোর কারণ জানতে চাইলে তিনি নির্লজ্জভাবে দাবি করেন,“পুলিশের সঙ্গে আমাদের মাসিক ‘মান্থলি’ চুক্তি আছে। টাকা দিয়েই এখানে মাল নামাই।”

এই বক্তব্য সত্য হলে তা শুধু ট্রাফিক ব্যবস্থাপনাই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও স্বচ্ছতার ওপর গুরুতর প্রশ্নচিহ্ন সৃষ্টি করে। পরিবহন খাতে ‘মাসিক মাসোহারা’ সংস্কৃতির কারণেই কি বনরূপা বাজারে আইন আজ ‘পকেটস্থ’—এমন প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা।

এই বিশৃঙ্খল পরিস্থিতি শুধু যানজট সৃষ্টি করছে না, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও বহুগুণে বাড়িয়ে দিচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য বনরূপা বাজার এলাকা হয়ে উঠছে চরম অনিরাপদ।

সাধারণ মানুষ ও সচেতন মহল থেকে জোরালোভাবে দাবি জানানো হয়েছে—
সকালবেলার ব্যস্ত সময়ে প্রধান সড়কে মালবাহী ট্রাক প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে।
অবৈধ পার্কিং ও উল্টো পথে গাড়ি চলাচলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
পুলিশ বা প্রশাসনের কোনো সদস্য অনৈতিক লেনদেনে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

রাঙ্গামাটির সৌন্দর্য, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park