1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাইবান্ধায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস আগৈলঝাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত । নরসিংদীতে গ্যাসের বর্তমান সমস্যা ও সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা ও বাণী নরসিংদী জেলা পুলিশের এক সপ্তাহের বিশেষ অভিযান: অস্ত্র-গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় অবৈধ মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২৩৭ জন, ওয়ারেন্ট নিষ্পত্তি ৩০৫টি। ৩লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কোটালীপাড়ায় আদালতে মামলা। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মমতাজুর রহমানের ইন্তেকাল তুরাগ নদীতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও মালামাল লুট অভিনন্দন, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুল্লাহ আল ফারুক ২৫ তম বিসিএস (পুলিশ)ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নরসিংদীবাসীর পক্ষ থেকে অভিনন্দন। তামাবিলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।*

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

স্টাফ রিপোটার: মো: ফয়জুল কবির রাজু। রাজধানীর কদমতলী এলাকায় গতরাতে অবৈধ অস্ত্র সহ , সন্ত্রাসী কার্যকলাপ করার সময় ৪ জনকে আটক করেছে (র‌্যাব)-১০। নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৪/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০০:১৫ ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন, পূর্ব জুরাইন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে, উক্ত অভিযান পরিচালনা করা কালে ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০১ টি ম্যাগাজিন, ০২ টি সুইচ গিয়ার চাকু ও ০১ (এক) টি খেলনা সাদৃশ পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত আভিযানিক দল এ সময় ঘটনাস্থল হতে ০৪ (চার) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ স্বপন (৩৭), পিতা- মৃত সুলতান গাজী, সাং- পুর্ব জুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মো: মনির (৩১), পিতা- গোলাম নবী, সাং- সুতিজাতপুর, থানা- সদর, জেলা- মাগুড়া, ৩। জাহিদুল ইসলাম সিয়াম (২২), পিতা- রাশেদুল ইসলাম জনি, সাং- শিলাকুঠা, থানা- দোহার, জেলা- ঢাকা ও ৪। মো: আরিফ হোসেন (২৯), পিতা- শামসুল হক শান্তি, সাং- নুরবাগ, থানা- সদর, জেলা- নারায়নগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোঃ স্বপন (৩৭) এর বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা, মাদকসহ ০৪ টি মামলা রুজু রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park