
*রাজধানীর কদমতলী এলাকায় ম্যাগাজিনসহ ০১ টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ০৪ জন অস্ত্রধারী’কে গ্রেফতার করেছে র্যাব-১০।*
স্টাফ রিপোটার: মো: ফয়জুল কবির রাজু। রাজধানীর কদমতলী এলাকায় গতরাতে অবৈধ অস্ত্র সহ , সন্ত্রাসী কার্যকলাপ করার সময় ৪ জনকে আটক করেছে (র্যাব)-১০। নিয়মিত অভিযান পরিচালনার ধারাবাহিকতায় র্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৪/০৮/২০২৬ তারিখ রাত অনুমান ০০:১৫ ঘটিকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার কদমতলী থানাধীন, পূর্ব জুরাইন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে, উক্ত অভিযান পরিচালনা কালে ডিএমপির, ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন নবীনবাগ এলাকার একটি আবাসিক ভবন থেকে ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি, ০১ টি ম্যাগাজিন, ০২ টি সুইচ গিয়ার চাকু ও ০১ (এক) টি খেলনা সাদৃশ পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত আভিযানিক দল এ সময় ঘটনাস্থল হতে ০৪ (চার) জন অস্ত্রধারী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ স্বপন মিয়া (৩৭), পিতা- মৃত সুলতান গাজী, সাং- পুর্ব জুরাইন, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা, ২। মো: মনির (৩১), পিতা- গোলাম নবী, সাং- সুতিজাতপুর, থানা- সদর, জেলা- মাগুড়া, ৩। জাহিদুল ইসলাম সিয়াম (২২), পিতা- রাশেদুল ইসলাম জনি, সাং- শিলাকুঠা, থানা- দোহার, জেলা- ঢাকা ও ৪। মো: আরিফ হোসেন (২৯), পিতা- শামসুল হক শান্তি, সাং- নুরবাগ, থানা- সদর, জেলা- নারায়নগঞ্জ বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মোঃ স্বপন (৩৭) এর বিরুদ্ধে কদমতলী থানায় হত্যা, মাদকসহ ০৪ টি মামলা রুজু রয়েছে।