1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রায়গঞ্জে মৎস্য সম্পদ সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ আবুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় মৎস্য সম্পদ উন্নয়ন ও সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনরায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক।অনুষ্ঠানে তিনি বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় এই খাতকে আরও সমৃদ্ধ করতে কাজ করা হচ্ছে। তিনি সুফল ভোগীদের উদ্দেশ্যে বলেন, সঠিকভাবে উপকরণের ব্যবহার নিশ্চিত করতে পারলে এলাকার মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং অনেক পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল ইসলাম। তিনি বলেন, সাধারণ মানুষের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
এছাড়াও অনুষ্ঠানে জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সুফল ভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সুফল ভোগীদের মাঝে বিভিন্ন মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park