1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রায়পুরে মিঠু চেয়ারম্যানের সহযোগিতায় দেড় শতাধিক চক্ষু রুগী কে সেবা প্রদান

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৭০ বার পঠিত


তানভীর হোসাইন স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের রায়পুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়েছেন দেড় শতাধিক নারী ও পুরুষ। এদের মধ্যে অধিকাংশ বয়স্ক নারী- পুরুষশনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরমোহনা ইউনিয়ন পরিষদে এ চিকিৎসা সেবার কার্যক্রম চলে। এখান থেকে শতাধিক ব্যক্তিকে চোখের ছানি অপারেশনেরও প্রস্তুতি চলছে বলে আয়োজকরা জানিয়েছেন।দীর্ঘ ২৫ বছর ন্যায় এবারও এমন সেবার আয়োজন করেছেন চরমোহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু। চিকিৎসক ও ঔষধ দিয়ে সহযোগিতা অব্যাহত রেখেছেন চাঁদপুর মাজহারুল ইসলাম বিএনএসবি চক্ষু হাসপাতাল। চিকিৎসার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া। সার্বিক সহযোগিতা করেছে বাবুরহাট ব্লাড ডোনার কাবের সদস্যরা।জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, গত ২৫ বছর যাবৎ আমি বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে আসছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। এজন্য প্রতি বছর এক বা একাধিকবার এ ধরণের চিকিৎসা ক্যাম্প চালাই। এলাকায় ঘুরতে গেলে যখন চিকিৎসা নেওয়া বৃদ্ধ বাবা-মায়েরা জড়িয়ে ধরেন, তারা এখন চোখে দেখেন এবং কোরআন শরীফ পড়তে পারেন এটা বলার পর ভালো লাগা কাজ করে। এজন্য সম্পূর্ণ বিনামূল্যে আমি আমার কাজটি অব্যাহত রেখেছি। এদের যাতায়াত ও অপারেশন পরবর্তী বিনামূল্যে ঔষধ দেওয়া হবে।চাঁদপুর মাজহারুল ইসলাম বিএনএস চক্ষু হাসপাতালের কর্মকর্তা জাফর হোসেন বলেন, মানবসেবায় আমাদের এ ধরণের উদ্যোগ চলমান রয়েছে। আজকেও দেড় হাজারের বেশি রোগীকে এখানে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে। এখান থেকে শতাধিক ছানি পড়া রোগীকে আমাদের হাসপাতালে নিয়ে অপারেশনসহ যাবতীয় চিকিৎসা দেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park