1. admin@ekusheynews.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে জনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ লাইনস্ ,নরসিংদীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত। সাক্ষীদের বক্তব্যের সঙ্গে পিবিআইয়ের প্রতিবেদনের অমিলের অভিযোগ, নতুন তদন্ত কর্মকর্তার দাবি ভুক্তভোগী পরিবারের গাজীপুরে কেক কাটা, দোয়া, আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বর্ষপূর্তি উদযাপন ,,নরসিংদীতে ঢাকা রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত,, নরসিংদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। ডোমারের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল ৮ বছরের শিশু ওমর ফারুকের আশুলিয়ায় মাদকসহ গ্রেপ্তার কোটালীপাড়ার যুবক দিপু ! ফ্যাশন দুনিয়ায় নতুন তারকার উত্থান: মেহেদী ইসলাম মাদকবিরোধী অভিযানে ডিবির ওপর হামলার অভিযোগ, কুষ্টিয়ায় ছাত্রদলের ১০ নেতার বিরুদ্ধে মামলা

রায়গঞ্জে প্রবীণ শিক্ষক ও সমাজসেবক সবুর মাস্টারের

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

আব্দুল আজিজ সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের অন্তর্গত চকগো বিন্দপুর গ্রামের প্রবীণ শিক্ষক, ইমাম, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক জনাব সবুর মাস্টার বার্ধক্যজনিত কারণে গতকাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাকে একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করছেন।
সবুর মাস্টার তার কর্মজীবনে রায়হাটি দাখিল মাদ্রাসায় ইংরেজি শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি ধর্মীয় ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করতেন এবং ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রচারে সক্রিয় ছিলেন।
শুধু শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি সামাজিক উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজে ন্যায় ও নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করা—এসব ক্ষেত্রেই তার অবদান ছিল উল্লেখযোগ্য।
রাজনৈতিকভাবেও তিনি সক্রিয় ছিলেন এবং জামায়াত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তবে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি সর্বস্তরের মানুষের কাছে একজন মানবিক ও সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তার বর্ণাঢ্য ও কর্মময় জীবনে সমাজের নানা স্তরে ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস ছিল স্পষ্ট। তার মৃত্যুতে এলাকাবাসী একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, ধর্মীয় পথপ্রদর্শক ও মানবতার ফেরিওয়ালাকে হারালো বলে মনে করছেন।
তার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে পারিবারিক কবরস্থানে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী ও তার শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park