1. admin@ekusheynews.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভুমি হিসাবে জিয়াউল হাসান সৌরভ 134/26 S R B পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ জনবল সংকট, যন্ত্রপাতির ঘাটতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিরসনের আশ্বাস 87/26 F J B ভোগড়া বাইপাসে সড়কের গর্ত ভরাট করল জিএমপি পুলিশ, স্বস্তিতে পথচারী ও চালক নাজমুল হোসেনকে ঘিরে নানা অভিযোগ: নিরপেক্ষ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি নরসিংদীর রায়পুরা থানাধীন মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, ম্যাজিস্ট্রেট ও RAB-এর সমন্বয়ে বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধারসহ ৩জন গ্রেফতার সানজানা গোল্ডেন এ প্লাস পেয়েছে ঐতিহ্যবাহী চুন্টা বাজারে ৬ মাস ধরে বিকল টিউবওয়েল: ভোগান্তিতে ব্যবসায়ী ও ক্রেতারা, জরুরি মেরামতের আকুল আবেদন নরসিংদীতে এসএসসিতে আবারও দেশসেরা নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস।

রায়গঞ্জে ফুলজোড় নদীতে অষ্টমী পূণ্যস্নান উৎসবে বসেছে জমজমাট মেলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮০ বার পঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি মোঃ:আ: আজিজ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাতি এলাকার ফুলজোড় নদীতে অষ্টমী পূণ্যস্নানের মেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্প্রতিবার ভোর থেকেই স্থানীয়সহ দূরদূরান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের ভিড়ে মুখর হয়ে ওঠে নদী পাড়ে ঘাট।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ তিথিতে পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন ও আত্মশুদ্ধি লাভ হয়। এ উপলক্ষে নদীতীরে ছোট আকারের মেলা বসে, যেখানে মাছ, মিষ্টি, খেলনা, চুড়ি ও প্রসাধনীর দোকানসহ শিশুদের জন্য বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়।
পুণ্যার্থীরা জানান, পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে অংশ নিতে পেরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রশাসন ও পুলিশ মাঠে দায়িত্ব পালন করে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, শৃঙ্খলা ও নিরাপদ স্নান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park