
স্টাফ রিপোর্টার সালমা :
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নরসিংদীর রায়পুরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ জানুয়ারি ) বাদ মাগরিব রায়পুরা পৌরসভার কামারবাড়ি মোড়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে রায়পুরা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)। আয়োজনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলেরসভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান আতিক এবং জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা জিসাসের সাধারণ সম্পাদক মো. বিপ্লবুর রহমান শরীফ ভূঁইয়া।এ ছাড়া বক্তব্য দেন নরসিংদী জেলা জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহাম্মেদ সামু।।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা জিসাসের সভাপতি মো. কামাল হোসেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা জিসাসের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ,যুগ্ম সাধারণসম্পাদক সোহান খান,রায়পুরা পৌর জিসাসেরসভাপতি রফিকুল ইসলাম মুরাদ, সহসভাপতি বাদল সরকার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আনুয়ার হোসেন আহব্বায়ক নরসিংদী শহর ও ফারুক আহাম্মেদ সদস্য সচিব শিবপুর উপজেলা সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মারমাগফিরাত কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।