1. admin@ekusheynews.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক কামাল সরকারের মুক্তি ও সহকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে মোঃ নাফিসের গৌরবময় মনোনয়ন সাভারের পাথালিয়া ইউনিয়নে বিএনপির ৪৮, তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গাজীপুরে ব্রিফকেসে নারীর মরদেহ: হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ প্রেমের সম্পর্কের বিরোধে হত্যা, মরদেহ গুমে বন্ধুর সহযোগিতা; বটি দা, NID ও মোবাইল উদ্ধার টেকনাফে ছেলের ছুরিকাঘাতে পিতার মৃত্যু লক্ষ্মীপুরে প্রযুক্তি সেবার নতুন ঠিকানা ‘ইউনিক আইটি’-এর যাত্রা শুরু মতলব উত্তরে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। খুনেরবাসা খালে নৌ চলাচল বন্ধ করে নিচু সেতু নির্মাণের অভিযোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে।

রিয়াদে পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে তুলে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন।

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পঠিত

সরাইল উপজেলা প্রতিনিধি : সোহরাব আহমেদ।
সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলে এর বিরোধিতা এবং সিদ্ধান্ত বাতিলের দাবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রিয়াদের হোটেল ডি প্যালেসের হলরুমে রিয়াদপ্রবাসী বাংলাদেশি সচেতন মহলের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সৌদি আরব, দুবাই, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। গত জানুয়ারিতে ঢাকা পোস্টসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বলেও তারা উল্লেখ করেন। সম্প্রতি আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের খবর ছড়িয়ে পড়েছে বলে জানান তারা।
তবে বিদেশি প্রতিষ্ঠানের কাছে প্রবাসীদের তথ্য হস্তান্তর বা এ ধরনের কোনো পাইলট প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়নি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমিউনিটি প্রবীণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিক নেতা মো,আবুল বশির, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল আহমেদ, মোহাম্মদ শাহজালাল ভুট্টো ও সালাউদ্দিন আহমেদ ভূইয়া, সিহাব শাহিন, হাসান মাহমুদ সহ আরো অনেকেই বক্তব্য দেন। এ সময় রিয়াদে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেনের কাছে স্মারকলিপি দেওয়া হয়। রাষ্ট্রদূত স্মারকলিপিটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানান উপস্থিত গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা বলেন, সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করতে বিভিন্ন প্রাদেশিক অঞ্চলে বায়োমেট্রিক পদ্ধতিতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। এ অবস্থায় পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হলে প্রবাসীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
তারা বলেন, ‘আজকের বিশ্বে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, তথ্য দিয়েও হয়। নাগরিকের পাসপোর্ট ও বায়োমেট্রিক তথ্য একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’
বক্তারা আরও বলেন, বিদেশি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট সেবা পরিচালনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের আগে প্রবাসীদের নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তাদের দাবি, পাসপোর্ট সেবা বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দিয়ে দেশীয় প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালনা করা হোক। এতে প্রবাসীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশীয় কর্মসংস্থানও বাড়বে।
দেশের ভাবমূর্তি, জাতীয় নিরাপত্তা এবং প্রবাসীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পাসপোর্ট সেবা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © একুশে নিউজ ২০২৫
Theme Customized By Shakil IT Park